
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের সভাপতি মাওলানা বেলাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
ব্রেন স্ট্রোকের কারণে চিকিৎসাধীন অবস্থায় গতরাত (২১ আগস্ট) ২.৩০টায় ইন্তেকাল করেছেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বাদ জুমা নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মাওলানা বেলাল হোসেন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা বেলাল হোসেন একজন উঁচু মানের সংগঠক ছিলেন।
তিনি তাঁর সাংগঠনিক দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দূর্গানগর ইউনিয়নে ইসলামী আন্দোলনকে একটি মজবুত ভিত্তি লাভ করাতে সক্ষম হন।
মূলত তিনি অল্প বয়স থেকেই কুরআন ও ইসলামী আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন।
ইসলামি আন্দোলন করার কারনে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কারাবরণ করতে হয়েছে একাধিক বার।
আমি তার ইন্তেকালে গভীরভাবে শোক প্রকাশ করছি। তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।
তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
