ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

২ সপ্তাহ পর চালু হলো রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ জানুয়ারি ২০২২   ৩৫৫ বার পঠিত
২ সপ্তাহ পর চালু হলো রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব

টানা দুই সপ্তাহ পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবটি চালু করা হয়েছে। শনিবার ল্যাবটি আবারও চালু করা হয়েছে। শুরু হয়েছে করোনার নমুনা পরীক্ষা। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর দুই বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যাহতি নিলে ল্যাবটির নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। এ দুই কর্মকর্তাকে বিভাগীয় ডিএনএ ল্যাব থেকে আনা হয়েছিল। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে করোনার নমুনা পরীক্ষার কিট নয়-ছয়ের অভিযোগ ওঠে।

এ নিয়ে তদন্ত কমিটি হয়। কমিটি কিট গায়েবের প্রমাণ না পেলেও দুজনকে ল্যাব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে। সরিয়ে দেওয়ার আগেই দুই কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যহতি নিয়ে বিভাগীয় ডিএনএ ল্যাবে চলে যান। ফলে হাসপাতালের নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ল্যাব চালানোর জন্য আমাদের নিজস্ব জনবল নেই। দুই বৈজ্ঞানিক কর্মকর্তা চলে যাওয়ায় পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার আমরা রাজশাহী মেডিকেল কলেজ থেকে দুই কর্মকর্তাকে এনেছি। তাঁরা সফলভাবে ল্যাব পরিচালনা করতে পারছেন। এখন আগের মতোই ল্যাব চলবে।
হাসপাতালের পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজেও আরেকটি আরটি-পিসিআর ল্যাব আছে। এখানে সাধারণ মানুষ এবং হাসপাতালের ল্যাবে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা হয়। ২০২০ সালের মার্চে হাসপাতালের ল্যাবটি চালু হয়। এর আগে চালু হয় কলেজের ল্যাবটি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa