ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

৩৬তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ৩৮ জনকে নিয়োগের নির্দেশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৮৭ বার পঠিত
৩৬তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ৩৮ জনকে নিয়োগের নির্দেশ

৩৬তম বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নিয়োগ বঞ্চিত ৩৮ জনকে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সরকারকে রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে তাদেরকে নিয়োগ দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জারি করা রুল যথাযথ ঘোষণা করে করে এ রায় দেন। আদালতে রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাহ উদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

আইনজীবী সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ থাকার পরেও এই ৩৮ জনকে বাদ দিয়ে সরকার বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়। কিন্তু নিয়োগ বঞ্চিত হন তারা। পরে মো. জাহাঙ্গীর আলমসহ নিয়োগ বঞ্চিত ৩৮ জন সুপারিশের তারিখ থেকে নিয়োগ চেয়ে গত বছর রিট করেন। রিটের শুনানিতে আদালত ওই বছরের ১৯শে ফেব্রুয়ারি রুল জারি করেন।

বুধবার ওই রুল যথাযথ ঘোষণা করে আদালত এই ৩৮ জনকে ২০১৮ সালের ৩১ জুলাই থেকে জ্যেষ্ঠতাসহ নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন।  তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী বলেন, বিসিএসে নিয়াগ বঞ্চিতদের নিয়ে দেয়া সব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে।

এর আগে, ২০১৮ সালের ৩১ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ থাকার পরও এই ৩৮ জনকে বাদ দিয়ে অন্যদেরকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। পরে মো. জাহাঙ্গীর আলমসহ নিয়োগ বঞ্চিত ৩৮ জন নিয়োগ চেয়ে গত বছর রিট করেন। রিটের শুনানিতে আদালত ওই বছরের ১৯শে ফেব্রুয়ারি রুল জারি করেন। এর আগে গত ২৮শে জানুয়ারি ৩৪ ও ৩৫ তম বিসিএসর ২৭ জনের নিয়োগের বিষয়েও একই রায় দিয়েছিল একই বেঞ্চ। নিয়োগ বঞ্চিত ওই ২৭ জনের মধ্যে ৩৪তম বিসিএসের ছিলেন ১ জন। আর ৩৫তম বিসিএসের ছিলেন ২৬ জন। ৩৬ তম বিসিএসের নিয়োগ বঞ্চিত এই ৩৮ জনের মধ্যে পাঁচজনকে প্রশাসন ক্যাডারে, একজনকে পররাষ্ট্র ক্যাডারে, ২১ জনকে শিক্ষা ক্যাডারে, ছয়জনকে কৃষি ক্যাডারে, দুইজনকে স্বাস্থ্য ক্যাডারে, একজনকে তথ্য ক্যাডারে ও  দুইজনকে পশু সম্পদ ক্যাডারে নিয়োগের সুপারিশ ছিল পিএসসির।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa