ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

৩২ কেন্দ্রের ফলাফল : তাপস : ৯,১৬৪ ॥ ইশরাক : ৫,৯৯৪

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৯৫ বার পঠিত
৩২ কেন্দ্রের ফলাফল : তাপস : ৯,১৬৪ ॥ ইশরাক : ৫,৯৯৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। মোট ১ হাজার ১৫০ টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত নয়টি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

শনিবার বিকেল ৫টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত নির্বাচনের ফলাফল ঘোষণা মঞ্চে এ কথা জানানো হয়। এ সময় আব্দুল বাতেন বলেন, কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি৷ এটা ইতিহাসে প্রথম৷ ট্যাবের মাধ্যমে অনলাইনে ভোটের ফলাফল অাসছে৷ তিনি জানান, ২৩ হাজার ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোটগ্রহণে সহায়তা করেছেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ঢাকা দক্ষিণে একটি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ২ হাজার ৪৪৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি ভোট পেয়েছেন ১ হাজার ৬৯২।

এদিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বিজিবি সদস্যরা।

এর আগে সকাল ৮ টায় ১ হাজার ১৫০টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ডিএসসিসিতে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

এদিকে ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিএনপি প্রার্থীদের অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা, ইভিএম বিভ্রাট, এজেন্ট ঢুকতে না দেওয়া, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa