ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

১০২ বছর বয়সে অবসর গ্রহনের সিদ্ধান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহনকারী সেনার!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ৩০৫ বার পঠিত
১০২ বছর বয়সে অবসর গ্রহনের সিদ্ধান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহনকারী সেনার!

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের সবচেয়ে বয়স্ক চাকরিজীবি ৬০ বছর ধরে কাজ করার পর অবশেষে অবসর গ্রহণ করেছেন। অবসরে যাওয়ার সময় তিনি বলেন, ‘আপনার দেহই আপনাকে বলে দিবে কখন অবসরে যেতে হবে।’

আগামী ৬ ফেব্রুয়ারি তিনি শেষদিনের মতো একজন জরিপকারী হিসেবে কাজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বব ভোলমার। এরপর অবসর গ্রহণ করবেন। তিনি স্টেট এজেন্সিতে যোগ দিয়েছিলেন ১৯৬২ সালে। ইন্ডিয়ানা প্রদেশের দক্ষিণাঞ্চলের এই বাসিন্দার মা বেঁচেছিলেন ১০৮ বছর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী এই সেনা এখনো ইন্ডিয়ানা প্রদেশজুড়ে ভ্রমণ করে টেকনিক্যাল ফিল্ড ডাটা সংগ্রহ করেন এবং ডিএনআর-ম্যানেজড প্রোপার্টির বাউন্ডারি লাইন নিশ্চিত করেন। কিন্তু তিনি এখন বলছেন যে, তার দেহ অবশেষ তাকে অবসর গ্রহণ করতে বলছে।

বব ভোলমার বলেন, ‘আমার মনে হয় আমাদের সকলেরই দেহ আমাদেরকে বলে দেয় কখন আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে। ডাক্তাররা আমাকে বলেছিল আমার ফুসফুসটি খুবই ভালো। যে কারণে আমি এখনো চলছি।’

অবসের যাওয়ার পর বই পড়ে আর খামারে চাষবাষ করে সময় কাটানোর পরিকল্পন করছেন বব। এছাড়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ভ্রমণে যাওয়ার পকিল্পনাও রয়েছে তার। যেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করেছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa