ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ২১৬ বার পঠিত
হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জের ৪টি আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় লাভ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাপ্ত তথ্য থেকে এমন তথ্য পাওয়া গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফল ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত টানা বিরামহীন শান্তিপূর্ণভাাবে চলে ভোট গ্রহণ কার্যক্রম। ভোটকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায় নি। শুধু বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। সেখান একজনকে ২ বছরের জেল দেয়া হয়েছে। জানা যায়, হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরে রিকশা প্রতিকে পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট, এ আসনে স্বতস্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট। হবিগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট। হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমদ দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট।

হবিগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট, এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আব্দুল কাদের দেয়াল ঘড়ি মার্কায় পেয়েছেন ২৬ হাজার ৪৬৬ ভোট।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa