ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

হবিগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ জেলা কার্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ১৪৯ বার পঠিত
হবিগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ জেলা কার্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু

হবিগঞ্জে দলীয় স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা কার্যালয়ের কার্যক্রম পুনরায় শুরুর ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ের সামনে প্রায় ১০–১২ জন নেতাকর্মী জড়ো হন।তারা বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের সময় কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় দীর্ঘদিন কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর এই প্রথমবারের মতো জেলা কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হলো।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa