ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

‘স্বয়ংক্রিয় রেলগেট নিয়ন্ত্রণ’ পদ্ধতির উদ্ভাবন করলেন এনবিআইই‘র শিক্ষার্থী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ৩১০ বার পঠিত
‘স্বয়ংক্রিয় রেলগেট নিয়ন্ত্রণ’ পদ্ধতির উদ্ভাবন করলেন এনবিআইই‘র শিক্ষার্থী

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী রিজিয়া আফরিন ‘স্বয়ংক্রিয় রেলগেট নিয়ন্ত্রণ’ পদ্ধতির উদ্ভাবন করেছেন। এই পদ্ধতি কাজে লাগিয়ে দেশের সকল রেলগেটগুলোকে মানুষবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি। মঙ্গলবার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ল্যাবে এই পদ্ধতির উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবিষ্কারক।

আবিষ্কারক রিজিয়া আফরিন বলেন, স্বয়ংক্রিয় মানুষবিহীন রেলগেট নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে দেশের দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তার আবিষ্কৃত সিস্টেম আগের তৈরী যে কোনো সিস্টেম থেকে অনেক সাশ্রয়ী। এই সিস্টেম সেন্সরের মাধ্যমে ট্রেন আসার কিছুক্ষণ আগেই সেটাকে সনাক্ত করা হবে। ট্রেন সনাক্ত করার সাথে সাথে রেলগেট নিচে নেমে আসবে এবং একইসাথে রেলগেটের পাশে লালবাতি জ্বলে উঠবে। এরপর যতক্ষণ ট্রেন না চলে যাবে, ততক্ষণ গেট নামানো থাকবে। ট্রেন ওই গেট পার হয়ে চলে যাওয়ার পর স্বয়ংক্রিয় ভাবেই গেট উপরে উঠে যাবে।

এনবিআইইউ’র ইইই বিভাগের কো-অর্ডিনেটর রাকিবুল হাসান বলেন, শিক্ষার্থী রিজিয়া আফরিন অনেক প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘদিন ধরে গবেষণার করে এই পদ্ধতি উদ্ভাবন করেছেন। তার এই কাজে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বিভাগের শিক্ষক মিল্টন কুমার । তিনি আরও বলেন, স্বয়ংক্রিয় রেলগেট নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে রেলেগেটে কোনো আলাদা লোকবলের প্রয়োজন হবে না। অনেক কম খরচে রেলগেট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বিপুল অর্থায়নের মাধ্যমে এই প্রযুক্তিকে আরো উন্নত করা সম্ভব হবে বলে আশা করেন আবিষ্কারক।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa