ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আল-আমিনের বাড়িতে শোকের মাতম

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৭৪ বার পঠিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আল-আমিনের বাড়িতে শোকের মাতম

সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের কালিহাতীর এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার জেদ্দার বরিমান মারমা সড়কে ডিউটিরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার আওলাতৈল গ্রামের ফরহাদ আলীর ছেলে আল-আমিন (৩২)।

একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস।

 

 

 

 

এ ঘটনায় নিহত অপর দুজন হলো ময়মনসিংহের গফরগাঁওয়ের কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া ও নরসিংদী জেলার মনোহরদীর উত্তর কচিকাটা গ্রামের কাজল মিয়ার ছেলে কাওসার মিয়া। নিহতরা সবাই সৌদির ইয়ামামা কোম্পানিতে চার বছর যাবত কাজ করতেন।

নিহত আল-আমিনের স্ত্রী বিলকিস বেগম মূর্চা যেতে যেতে বলেন, জামাইরে তো আর পাবোনা সরকার যাইন লাশটা আইন্ন্যা দেয়, শেষ দেখা যেন দেখতে পারি।
নিহতের বাবা ফরহাদ আলী মূর্চা প্রায় অবস্থায় বলেন, লাশ আনার মতোন টাকা আমগোর নাই, ঋণের টাকা ক্যামনে পরিশোধ করবো ? সরকার যেন লাশটা আইন্ন্যা দেয়।

 

 

 

 

নাগবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য আঃ ছালাম বাঙ্গালী সরকারি ব্যবস্থাপনায় অতিদ্রæত লাশটি দেশে আনার আকুতি জানিয়ে বলেন,একমাত্র ছেলেকে হারিয়ে নিহত আল-আমিনের বয়োবৃদ্ধ বাবা-মা এখন অসহায় হয়ে পড়লো, একটি মেয়ে বিবাহিতা। যতদ্রæত সম্ভব তাদেরকে বয়স্কভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa