ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   ২০২ বার পঠিত
সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী

অবশেষে সিলেট- ৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এমরান আহমদ চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির জেলার সাধারণ সম্পাদক।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠি সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবরে গত ১৭ জানুয়ারি ইস্যু করা হয়েছে।

এই আসনে ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরীও বিএনপির মনোনয়ন দাখিল করে ছিলেন। এ নিয়ে এতোদিন চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে তুমুল আলোচনা ছিল।

এদিকে, বিএনপির চূড়ান্ত প্রার্থী মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আমি আবারো মহান আল্লাহ তা’লার শুকরিয়া আদায় করছি। আবারো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অভিভাবক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি। আমি আমার এ প্রাপ্তিকে উৎসর্গ করছি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সম্মানিত সকল ভোটার ও সর্বন্তরের জনগণকে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa