
কয়েকদিন মৃত্যুশূন্য থাকার পর সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত তিন শিশুর বয়স ছিল ৪, ৭ ও ১০ মাস এবং তারা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে চলতি বছরে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। মৃতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু।
জেলাভিত্তিক মৃতের সংখ্যা:
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০টি এবং শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড চালু করা হয়েছে। রোগীর চাপ বাড়লে প্রয়োজন অনুযায়ী আইসিইউ বেড আরও বাড়ানো হবে।