ঢাকা
১৭ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ৬৭ বার পঠিত
আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়াঁরা উপজেলার বারশত ইউনিয়নে হাত-পা বেঁধে ডেইরি খামারে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার ১৫ দিন পর আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে লুণ্ঠিত গরুর এক ক্রেতাও রয়েছেন।
​অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র এবং তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার লাবিবা ক্লাব সংলগ্ন এলাকা এবং পরবর্তীতে কক্সবাজারের চকরিয়ায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলো— চট্টগ্রামের ইয়াছিন আরাফাত (২৬), আল মামুন তুষার লিটন (৩১) এবং কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেপ্তার হওয়া চোরাই গরুর ক্রেতা মো. মানিক হক (৪৫)।
​খামারে নৈশ তাণ্ডব ও লুটপাট:
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বারশত ইউনিয়নের বণিকপাড়ার ‘দীপক ডেইরি ফার্ম’-এ হানা দেয়। ডাকাতরা ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খামার মালিক দীপক মালাকার, তার স্ত্রী ও দুই কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রেখে নগদ ১ লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং খামারে থাকা ৫টি মূল্যবান গরু লুট করে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
​এই ঘটনায় গত ২ জুলাই আনোয়ারা থানায় পেনাল কোডের ৩৯৫ ও ৩৯৭ ধারায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
​ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন:
মামলা দায়েরের পর তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার তদন্তে নামে আনোয়ারা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে প্রথমে আনোয়ারার লাবিবা ক্লাব এলাকা থেকে ইয়াছিন আরাফাত ও আল মামুন তুষার লিটনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, একটি লোহার ছোরা, একটি তালা কাটার যন্ত্র (বোল্ট কাটার) এবং লোহার রড উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে লুণ্ঠিত গরুর ক্রেতা মানিক হককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
​আসামিদের অপরাধনামা ও পুলিশের বক্তব্য:
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। এদের মধ্যে ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনসহ ৯টিরও বেশি মামলা রয়েছে। অন্যদিকে আল মামুন তুষার লিটনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন।
​ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সাথে এই চক্রের সাথে জড়িত পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa