ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেডের ঘোষণা বৃহস্পতিবার

বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   ১৭৭ বার পঠিত
সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেডের ঘোষণা বৃহস্পতিবার

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে ‘রেলপথ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একইসঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

আরোও পড়ুন: ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।

এ সময় তিনি সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আরোও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জন ভোগান্তি

এদিন সকাল ১০টার দিকে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে করে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশ কিছু এলাকায় যানবাহন চলাচল থমকে যায়।

ফলে তেজগাঁও সাতরাস্তায় বড় কোনো গাড়ি প্রবেশ করতে পারেনি। শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে রাখেন। মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচলও ব্যাহত হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa