বুধবার (১৬ এপ্রিল) ১১ টা থেকে নগরীর রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে, মিছিলটিতে বিভিন্ন স্লোগানে স্লোগান দেয়, নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা দুপুর সোয়া ১২টার দিকে নগরীর ভদ্রা মোড়ে রেললাইনে আগুন দিয়ে তারা অবরোধ করেন। রেললাইন অপরাধের ফলে রাজশাহী থেকে ঢাকাগামী সকল ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আটকা পড়ে ট্রেন।
রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার এস এম হিমেল বলেন, বেলা ১১টার দিকে ভদ্রা রেললাইনে শিক্ষার্থীরা আগুন দিয়ে অবরোধ করেন। এ ঘটনায় ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী প্রবেশের জন্য হরিয়ান রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি থেকে পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে।
শিক্ষার্থীরা জানান, ছয় দফার সব দাবি মানতে হবে। ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা ।
