ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সাতক্ষীরায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   ৩১২ বার পঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর ছুরিকাঘাত ও মধ্যরাতে ছাত্রাবাসে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানোর প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির ব্যানারে সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মুখ সড়কে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম নীরবের সঞ্চালনায় মানববন্ধনে সাতক্ষীরার সর্বস্তরের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

শিক্ষার্থীরা এই বর্বরোচিত হামলাকে উদ্বেগজনক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার অন্তরায় উল্লেখ করে বলেন, বরিশালে শিক্ষার্থীদের উপর যারা এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা নাহলে ছাত্ররা এসব মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa