ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৯২ বার পঠিত
শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিএনজি পরিবহন শ্রমিকরা। সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সরকারবাজার আঞ্চলিক শাখার সভাপতি মশিউর রহমান নয়ন এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদর উপজেলার সরকারবাজার আঞ্চলিক শাখার সভাপতি মশিউর রহমান নয়নের ওপর সদর উপজেলার কামালপুর বাজারের চিহ্নিত মাদক বিক্রেতা সুনু মিয়ার ছেলে রোমান মিয়া হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার প্রতিবাদে এই শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

 

 

শ্রমিক নেতা শাহ আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,মনুমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল হক শেফুল, সিএনজি শ্রমিক সংগঠনের জেলা কমিটির সভাপতি পাভেল আহমদ, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সেলিম, যুক্তরাজ্য প্রবাসী সোহাগ মিয়া,দিলদার মিয়া,শ্রমিক নেতা সুলতান মিয়া, আব্দুস সালাম প্রমুখ।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তোফাজ্জল ইসলাম জানান, ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দু’পাশে বিভক্ত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে যানবাহন চলাচলে কোনো যানজটের সৃষ্টি হয়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa