ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

শপথের পর নিজ অঞ্চলে যাচ্ছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ২৮৩ বার পঠিত
শপথের পর নিজ অঞ্চলে যাচ্ছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ অঞ্চল সফরে যাচ্ছেন প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম–কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাঁচ দিনের এই সফরে আগামীকাল বৃহস্পতিবার তিনি সিলেট পৌঁছাবেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামের সই করা সফরসূচি থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ইউএস–বাংলার একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করবেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি সার্কিট হাউসে যাবেন মন্ত্রী। প্রথম দিনে তাঁর আর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

শুক্রবার দুপুরে তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন এবং সেখানে জুমার নামাজ আদায় করবেন। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

শনিবার সকালে তিনি মৌলভীবাজারে যাবেন। সেখানে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান–এর কবর জিয়ারত করবেন। পরে বরূনা মাদ্রাসা পরিদর্শন ও পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুর আড়াইটায় দাদা–দাদির কবর জিয়ারত শেষে কমলগঞ্জ হয়ে সিলেটে নিজ বাসভবনে ফিরবেন।

রোববার সকাল থেকে নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা পরিদর্শনে যাবেন মন্ত্রী। সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। একই দিন সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়েও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফর শেষে দুপুরে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। পরে মঙ্গলবার তিনি প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম–কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa