ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   ২০৭ বার পঠিত
লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (৮ এপ্রিল) ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্প এলাকায় রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এক রাউন্ড এবং ভোর ৪টা ৫০ মিনিটে আরও এক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

পরে সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ৭-৮ জন বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্তে তারকাঁটা বেড়া কাটার উদ্দেশ্যে গেলে তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

এতে মো. আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশী গুলিবিদ্ধ হন। তিনি পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি ইউনিয়নের পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে তাদের হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর বিষয়টি বিস্তারিতভাবে যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে বিজিবি। পাশাপাশি ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa