ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রুয়েটে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ক্লাস-পরীক্ষা, খোলা থাকবে আবাসিক হল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ জানুয়ারি ২০২২   ২৭৫ বার পঠিত
রুয়েটে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ক্লাস-পরীক্ষা, খোলা থাকবে আবাসিক হল

করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামীকাল শনিবার (২২ জানুয়ারি) থেকে আগামী ৬ ফেব্রæয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির স্নাতক শ্রেণির নিয়মিত সেমিস্টারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও ক্লাসসমূহ বন্ধ থাকবে। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এর সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ৯৫ তম (জরুরি) সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার আ.ফ.ম. মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা জারির পরিপ্রেক্ষিতে এই সিন্ডিকেট (জরুরি) সভা অনুষ্ঠিত হয় । সিন্ডিকেট সভা শেষে রুয়েট সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও স্বাস্থবিধি মেনে অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু থাকবে। যথাযথ স্বাস্থবিধি মেনে আবাসিক হলসমূহ খোলা থাকবে। তিনি আরও জানান, জরুরি প্রয়োজন ব্যতীত বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কমর্চারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজসমূহ বিভাগীয় প্রধান/শাখা প্রধানের তত্ত্বাবধায়নে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa