ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাসুলুল্লাহ (সা.)-এর দৃষ্টিতে আসল বুদ্ধিমান কে?

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ২৩৩ বার পঠিত
রাসুলুল্লাহ (সা.)-এর দৃষ্টিতে আসল বুদ্ধিমান কে?

মানুষ জীবনে জ্ঞান, সম্পদ, ক্ষমতা ও সাফল্যের পেছনে নিরন্তর ছুটে চলে। সমাজেও অনেক সময় ধনী, প্রভাবশালী বা উচ্চশিক্ষিত ব্যক্তিকেই সবচেয়ে বুদ্ধিমান হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ইসলাম বুদ্ধিমত্তার একটি ভিন্ন ও গভীর মানদণ্ড নির্ধারণ করেছে। ইসলামের দৃষ্টিতে সেই ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান, যিনি মৃত্যুর অনিবার্য বাস্তবতা স্মরণে রাখেন, নিজের আমলের হিসাব নেন এবং আখিরাতের সফলতার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।

হজরত আবদুল্লাহ ইবন ওমর (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেন, মুমিনদের মধ্যে সর্বোত্তম কে? জবাবে তিনি বলেন, “যার চরিত্র সবচেয়ে উত্তম।” পরে প্রশ্ন করা হয়, সবচেয়ে বুদ্ধিমান কে? উত্তরে রাসুলুল্লাহ (সা.) বলেন, “যারা মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করে, তারাই প্রকৃত বুদ্ধিমান।” (সুনানে ইবনে মাজাহ: ৪২৫৯)

পবিত্র কুরআনেও মৃত্যুর অনিবার্যতা এবং আখিরাতের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর তোমাদেরকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে।” (সুরা আল-আনকাবুত: ৫৭)

অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে দেখে, সে আগামী দিনের জন্য কী অগ্রিম পাঠিয়েছে। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে সর্বজ্ঞ।” (সুরা আল-হাশর: ১৮)

ইসলামের শিক্ষা হলো, প্রকৃত প্রজ্ঞা কেবল পার্থিব সাফল্যে নয়; বরং নিজের জীবনকে সৎকর্ম, তাকওয়া ও আখিরাতের প্রস্তুতির মাধ্যমে অর্থবহ করে তোলার মধ্যেই নিহিত। তাই একজন মুমিনের উচিত প্রতিদিন নিজের আমলের হিসাব নেওয়া, মৃত্যুর কথা স্মরণ রাখা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন পরিচালনা করা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa