ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ জানুয়ারি ২০২২   ২৭৮ বার পঠিত
রামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

এক দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। মারা যাওয়া রোগীর বাড়ি নওগাঁ জেলায়। এর বাইরে হাসপাতালের করোনা ইউনিটে রোগী মৃত্যুর খবর পাওয়া যায়নি। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ারর জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫৮ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৩ জন। বর্তমানে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৫ জন, নাটোরের ৪ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৬ জন। হাসপাতলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন রোগী।

এদিকে, করোনার উচ্চ ঝুঁকিতে থাকা রাজশাহীতে বেড়েই চলেছে সংক্রমণ। গত বৃহস্পতিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে ৪৬১ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্ত হওয়া প্রত্যেকেই রাজশাহী জেলার বাসিন্দা। সেই হিসেবে এক দিনে জেলায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৮৩ শতাংশ।

এরমধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৮৮ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৩৭ নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৭২ জনের। এর আগের দিন বুধবার করোনা শনাক্তের হার রাজশাহীতে ৪০ দশমিক ১৬ শতাংশ। সম্প্রতি করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa