ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও দুইজনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ২৬৯ বার পঠিত
রামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও দুইজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যায়।
মারা যাওয়া দুজনই পাবনা জেলার বাসিন্দা। এদের একজন নারী ও অন্যজন পুরুষ। দুজনেরই বয়স ৬১ বছরের ওপরে। করোনা উপসর্গ নিয়ে একজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে এবং অন্যজন ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে দুজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৭ জন। বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার একজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন রোগী। এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৬৬ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৭ জনের। একই দিনে রামেক ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্ত হওয়া প্রত্যেকে রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৪৯ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa