ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাবিতে সশরীরেই ক্লাস ও পরীক্ষা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   ২৮১ বার পঠিত
রাবিতে সশরীরেই ক্লাস ও পরীক্ষা

চলমান করোনা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কি ভাবে নেয়া হবে?- এ সংক্রান্ত একটি জররুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে চলমান করোনা পরিস্থিতিতে আপাতত অনলাইনে ক্লাস নেয়ার পক্ষে মত দেননি। ফলে স্বশরীরেই চলবে ক্লাস ও পরীক্ষা চলবে।

আজ (২০ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিভাগীয় সভাপতি, ডিন এবং ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া গণমাধ্যমকে বলেন, আপাতত ক্লাস পরীক্ষা বন্ধ হচ্ছে না। আমরা অনলাইনে নয়, সশরীরে ক্লাস ও পরীক্ষা চালু রাখছি। তবে ক্লাসের সংখ্যা কমানো কিংবা পরিবর্তনের সিদ্ধান্ত নেবে বিভাগগুলো ।

এই সভায় অংশ নেন, ভিসি ও প্রোভিসিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা, সকল অনুষদ অধিকর্তা, বিভাগ গুলোর সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকরা। আলোচনায় অনলাইন ক্লাসের পক্ষে বিপক্ষে কথা বলেন শিক্ষকরা।

এছাড়াও অনেকেই স্ব শরীরে ক্লাসের পক্ষে কথা বলেন। গুরুত্ব দেয়া হয়েছে প্রতিরোধক টিকা নেয়ার ক্ষেত্রে। এছাড়াও যেসব স্থানে অযাচিত ভিড় তৈরী হচ্ছে সেসব স্থানের চায়ের দোকান, বিপনী বিতান সাময়িক বন্ধের অনুরোধ জানান শিক্ষকরা। সন্ধ্যা ৭ টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করা হবে।

এদিকে, প্রশাসন জানিয়েছে, দুইদিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮টি নমুনা পরীক্ষায় ৩৯ জনই করোনা পজেটিভ হয়েছেন। আগামী রোববার থেকে টিকার প্রদানের সংখ্যা বাড়ানো ও নমুনা পরীক্ষাও বাড়ানো হবে বলে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa