ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাতের অন্ধকারে ছিন্নমূল মানুষের মাঝে কাজিপুরের ইউএনও কম্বল বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   ৩৮৩ বার পঠিত
রাতের অন্ধকারে ছিন্নমূল মানুষের মাঝে কাজিপুরের ইউএনও কম্বল বিতরণ

প্রচন্ড শীতে কষ্টে থাকা দরিদ্র-হতদরিদ্র শীতার্তদের বাড়ি বাড়ি ও সড়কের পাশে থাকা ছিন্নমুল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ।

বৃহঃবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার মেঘাই নতুন বাজার ,পুরাতন বাজার, মেঘাই বাসষ্ট্যান্ড, মসজিদ চত্বর,শিমুলদাইড় বাজার, ছালাভরা বাজার কাজিপুর যমুনা রক্ষা বাধের বিভিন্ন এলাকার সিরাজগঞ্জ – কাজিপুর রোডের দু পাশে চায়ের দোকানদার,পিঠার দোকানদার, ক্ষুদ্র কাচামালের দোকানদার,ছিন্নমূল অসহায় এসব পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পিআইও একেএম শাহা আলম মোল্লা

কম্বল পেয়ে আনন্দিত মেঘাই নতুন বাজারের চা দোকানদার সুজন জানান, কয়েকদিন ধরে প্রচন্ড শীত পড়ছে। রাতে শীতে খুব কষ্ট হয় আমাদের। আজকে ইউএনও সার হঠাৎ এসে কম্বল দিয়েছেন। এর আগে কেউ আমাদের কিছু দেয়নি।স্যারকে ধন্যবাদ জানাই।

মেঘাই বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থাকা ছিন্নমুল মানুষ পিঠা বিক্রেতা হেলাল বলেন, কোনমতে কাপড় জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করি। কেউ নেই যে তার কাছে যাব। এখন ইউএনও স্যার যে কম্বল দিলেন, তাতে মোটামুটি শীতে কষ্ট পেতে হবে না।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, প্রচণ্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে, এ কথা শুনে আমি আমার সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। এছাড়া সড়কের পাশে থাকা প্রকৃত অসহায়দেরও কম্বল দেওয়া হচ্ছে।

এসময় সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।উল্লেখ যে কাজিপুরের কৃতি সন্তান অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার এর সহযোগিতায় আজকের কম্বল বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ চলমান আছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa