ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাণীশংকৈলে আবারো ২ শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২   ২৫৪ বার পঠিত
রাণীশংকৈলে আবারো ২ শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৬ জানুয়ারি বৃহস্পতিবার) দুই শারিরীক প্রতিবন্ধী জোছনা ও হুসনেয়ারাকে আবারো হুইলচেয়ার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

উপকারভোগী হুসনেয়ারা আক্তার উপজেলা নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে এবং জোছনা খাতুন হোসেনগাঁও ইউনিয়নের রাউত নগর গুচ্ছগ্রামের মুক্তার আলীর মেয়ে।

হুইলচেয়ার দেওয়া সময় উপস্থিত ছিলেন ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ”লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ,প্রেসক্লাব পুরাতনের সদস্য মাহাবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, জন্মথেকে এই দুই শারিরীক প্রতিবন্ধী চলাফেরায় অক্ষম হুসনেয়ারা ও জোছনা দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের পক্ষ থেকে চেয়ার কেনার সামর্থ্য তাদের ছিল না। গত ৫ জানুয়ারি ইউএনও স্টিভ কবির ওই এলাকার জনৈক ব্যক্তির মারফত তাদের হুইলচেয়ার কেনার অসামর্থ্যের কথা জানতে পারেন। এরপর তিনি পরের দিনই দুটি হুইলচেয়ার কিনে নিয়ে আসেন। বৃহস্পতিবার এসিল্যান্ডকে দিয়ে চেয়ার দুটি তাদের বাড়িতে পৌঁছে দেন।

হুইলচেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী হুসনেয়ারা ও জোছনা এবং তাদের পরিবারের সদস্যরাও ইউএনও’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি ইউএনও স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। এরকম একটি মহৎ কাজে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa