ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ৯৪৪৩টি খাতা চ্যালেঞ্জ ৮৩৮৭ শিক্ষার্থীর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ জানুয়ারি ২০২২   ৩১৪ বার পঠিত
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ৯৪৪৩টি খাতা চ্যালেঞ্জ ৮৩৮৭ শিক্ষার্থীর

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ৯ হাজার ৪৪৩টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছে। এ আবেদন করেছে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি গণিত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে পদার্থ বিজ্ঞান বিষয়ে। এ বিষয়ে ৩ হাজার ৪৭৭টি।
রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ২০২১ সালের ৩০ ডিসেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ৬ জানুয়ারি পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষার আবেদন নেওয়া হয়েছে। এবার রাজশাহী বোর্ডে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী ৯ হাজার ৪৪৩টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ভূগোল ও পরিবেশে ১ হাজার ২৮১টি, উচ্চতর গণিতে ৩১৮টি, পদার্থে ৩ হাজার ৪৭৭টি, রসায়নে ২ হাজার ১৭০টি, জীব বিজ্ঞানে ৫৭৭টি, পৌরনীতি ও নাগরিকতায় ১০২টি, অর্থনীতিতে ৬৭টি, ব্যবসা উদ্দ্যোগে ৬৯টি, হিসাব বিজ্ঞানে ৩৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩৭৯টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ৬৪৮টি চ্যালেঞ্জ করেছেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa