ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহী রেড জোনে সংক্রমণ কমলেও, বেড়েছে চাঁপাইনবাবগঞ্জে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ জানুয়ারি ২০২২   ২৮৭ বার পঠিত
রাজশাহী রেড জোনে সংক্রমণ কমলেও, বেড়েছে চাঁপাইনবাবগঞ্জে

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কমে ২৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। এ সময় নতুন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। শনিবার দুপুরে মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহীর ১০১টি নমুনা পরীক্ষা করে ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৭টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং নাটোরের ২১টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৮ দশমিক ৭১ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৪০ দশমিক ৫৪ শতাংশ এবং নাটোরে ৯ দশমিক ৫২ শতাংশ।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের উপসর্গ থাকায় তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়েছিল।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মৃত ২ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। বর্তমানে ১০৪টি শয্যার বিপরীতে ৪৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa