ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে দুজনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ জানুয়ারি ২০২২   ২৭২ বার পঠিত
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে দুজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও এককজন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা গেছেন।

করোনায় মারা যাওয়া রোগী রাজশাহী জেলার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীর বাড়ি নওগাঁ জেলায়। তারা দুজনই হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩০ জন। বর্তমানে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৪ জন, নাটোরের একজন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ জন রোগী। এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৪১ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় রাজশাহীর ২৬ এবং চাঁপাইবাবগঞ্জের ৫ জনসহ ৩১ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১২ দশমিক ৫০ শতাংশ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa