ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহী মহানগরীতে শিবিরের ঝটিকা মিছিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ৩৪৮ বার পঠিত
রাজশাহী মহানগরীতে শিবিরের ঝটিকা মিছিল

রাজশাহীতে একটি ঝটিকা মিছিল করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বিলশিমলা বন্ধগেট থেকে নেতাকর্মীরা এই মিছিল বের করেন।

এরপর দ্রুত মিছিলটি পার্শ্ববর্তী বহরমপুর মোড়ে যায়। এরপর একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, মিছিল থেকে সমাবেশ খুবই সংক্ষিপ্ত পরিসরে দ্রæত শেষ করা হয়েছে। সেখানে কোন পুলিশকেও দেখা যায়নি। এই কর্মসূচিতে ছাত্রশিবিরের কোন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইদুল ইসলাম বলেন, ‘মিছিল করার জন্য শিবিরের কোন অনুমতি ছিল না। ২০-৩০ জন ব্যানার নিয়ে একটা ঝটিকা মিছিল করেছে। আমরা খবর পেয়ে সেখানে যেতে যেতেই ওরা কর্মসূচি শেষ করে চলে গেছে। এ কর্মসূচিতে কারা অংশ নিয়েছিল সে ব্যাপারে জানার চেষ্টা চলছে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa