ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহী-নাটোর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২   ২৬৭ বার পঠিত
রাজশাহী-নাটোর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশ এবং ন্যাশনাল ট্রাভেলস বন্ধ করা হলেও বিকেল ৪টা থেকে ঢাকাগামী সব বাস বন্ধের কথা জানান তারা।

হানিফ পরিবহনের আঞ্চলিক ম্যানেজার খন্দকার কোরবান আলী জানান, বেতন-বোনাস বৃদ্ধি ও নিয়োগপত্র প্রদান নিয়ে মালিকদের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে রাজশাহী থেকে ঢাকাগামী সব বাস বন্ধ করে দেওয়া হয়। ফলে নাটোর থেকেও বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল।
ঢাকাগামী যাত্রীরা অভিযোগ, আকস্মিক বাস চলাচল বন্ধে বিপাকে পড়েছেন তারা। জরুরি প্রয়োজন থাকলেও গন্তব্যস্থলে যেতে পারছেন না যাত্রীরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa