ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহী নগরীতে বাক-প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২   ২৬৩ বার পঠিত
রাজশাহী নগরীতে বাক-প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্র্ডে চৌধুরী পাড়া এলাকায় এক বাক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর দুইটার সময় তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত যুবক সাইফুল (২২)। বাবা মৃত সাইফুল কামাল হোসেন তার গ্রামের বাড়ি গাইবান্দা জেলায়। তিনি দীর্ঘদিন যাবত রাজশাহীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন ও ভাংড়ির ব্যাবসা করতেন।

মৃত ব্যক্তির পরিবারের সাথে কথা বলে জানা যায়, তার পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে দরজা বন্ধ পায়। এ সময় দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লাশ উদ্ধার করা হয়।

মৃত সাইফুলের মা কাঁদতে কাঁদতে জানায়, সাইফুল একজন বাক প্রতিবন্ধী ছিল। তার সাথে কারো কোন শত্রুতা নেই। আমরা কেউ বুঝতে পারছিনা সাইফুল এমনটা কেন করলো! বিষয়টি পুলিশকে জানালে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশ থানায় নিয়ে যায়।

রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, মৃত সাইফুলের দাফনকার্যসহ সকল বিষটি আর্থিক সহায়তা করবো। মেডিকেলে গিয়ে যদি কোন সমস্যা হয় যতো রাত হোক না কেন আমাকে ফোন দিবেন প্রয়োজনে আমি চলে আসবো।

চন্দিমা থামার অফিসার্স ইনচার্য (ওসি) ইমরান জানান, ঘটনাটি ঘটার পরে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে এসেছে। পরে রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa