ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীর মোহনপুরে সপ্তাহ ধরে গ্রাম পুলিশ নিখোঁজ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   ২৭৩ বার পঠিত
রাজশাহীর মোহনপুরে সপ্তাহ ধরে গ্রাম পুলিশ নিখোঁজ

রাজশাহীর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. ইকবাল হোসেন এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত বুধবার গ্রাম পুলিশের স্ত্রী আইরিন বিবি মোহনপুর থানার সাধারণ ডায়রী (জিডি) করেছেন।

জিডি ও পরিবারির সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি দুপুর আড়াইটার সময় গ্রাম পুলিশ মো. ইকবাল হোসেন (২৬) ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদে কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়। ওই দিন থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইকবাল হোসেন মোহনপুর উপজেলার গোছা সোনারপাড়া গ্রামের মো. জামাল সোনারের ছেলে। অনেক খোজাখুজির পর সন্ধান না পেয়ে বুধবার স্ত্রী আইরিন বিবি মোহনপুর থানার সাধারণ ডায়রী করেছেন।

ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম বাবলু জানান, আমি নিখোঁজের বিষয়টি শুনেছি। কি কারণ নিখোঁজ হয়েছে তা সঠিক জানিনা।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, নিখোঁজের বিষয় নিয়ে গ্রাম পুলিশের স্ত্রী বুধবার থানায় জিডি করেছেন। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa