ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীর বাগমারায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ জানুয়ারি ২০২২   ২৪৫ বার পঠিত
রাজশাহীর বাগমারায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

রাজশাহীর বাগমারায় ৯ বছর বয়সের ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেফতারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শাকিল আহমেদ (২০) নামের ওই শিক্ষককে গ্রেফতার করে এতথ্য নিশ্চিত করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।

তিনি জানান, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিশু শিক্ষার্থীদের কোরআন শিক্ষার কার্যক্রম চলছে। আশপাশের শিশু শিক্ষার্থীরা সেখানে থাকত। মাদ্রাসার কর্তৃপক্ষ সেখানেই থাকা-খাওয়ার ব্যবস্থা করেন। এ জন্য দুজন শিক্ষক নিয়োগ দেয়া হয়।

ওসি আরও জানান, গত বুধবার মাদ্রাসার এক ছাত্রকে শিক্ষক শাকিল নিজ কক্ষে ডেকে নেন। এ সময় তিনি দায়িত্ব পালন করছিলেন। পরে ছাত্রকে তার কক্ষেই বলাৎকার করেন শাকিল। ঘটনাটি কাউকে না বলার জন্য ছাত্রকে হুমকিও দেন তিনি। বলাৎকারের শিকার ছাত্র কৌশলে মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায়। পরে সে বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনাটি প্রকাশ করে এবং মাদ্রাসায় আর যাবে না বলে অভিভাবকদের জানায়।

ওসি বলেন, ওই ছাত্রের পরিবারের মাধ্যমে বিষয়টি জানার পর বাগমারা থানার পুলিশ বিষয়টি তদন্ত করে এবং বলাৎকারের শিকার শিশুর সঙ্গে কথা বলে। এ সময় শিশুটি বলাৎকারের বর্ণনা দিলে বৃহস্পতিবার রাতেই পুলিশ মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক শাকিলকে পুলিশ আটক করে। রাতে শিশুর বাবা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে (২১ জানুয়ারি) শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শিক্ষক নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তিনি অনুতপ্ত বলে পুলিশকে জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa