ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীর পবায় ধানের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৫

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   ২৩৯ বার পঠিত
রাজশাহীর পবায় ধানের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৫

রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে ৫ জন গুরুতর দগ্ধ হয়েছে। সোমবার ৩১ (জানুয়ারি) ভোর সোয়া ৫ টার দিকে পবা উপজেলার নওহাটা এলাকার তপনের ধানের চালাতে এই দুর্ঘটনাটি ঘটে।

পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ ও ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গুরুতর দগ্ধরা হলেন, মুনসুর(৩৬) আলেয়া(৩০) আরিফুল(২০) মোবারক(৩৭), শাহানা(৪৫)। রামে হাসপাতালে চিকিৎসকা জানান, দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী জানান, নওহাটা এলাকায় তপনের চাতাল শ্রমিকেরা প্রতিদিনের মতো আজ সকালে ধান সেদ্ধর কাজ করছিলেন। মিলের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অনন্ত ৫ জন দগ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দগ্ধদের বেশির ভাগই গরম পানিতে ঝলসে গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে রাজশাহী পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুন মনির বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। ঘটনাস্থলে এখনই টিম পাঠাচ্ছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa