ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীর ডিসির ফোন নম্বর ক্লোন করেছে প্রতারক চক্র

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২   ৩২৩ বার পঠিত
রাজশাহীর ডিসির ফোন নম্বর ক্লোন করেছে প্রতারক চক্র

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিলের সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে প্রতারক চক্র। চক্রটি ডিসির নম্বরটি ক্লোন করে রাজশাহীর তিনটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করেছে। শুক্রবার বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজশাহীর দুর্গাপুর, পবা ও বাঘার ইউএনওকে ফোন করে প্রতারক চক্র।

বাঘার ইউএনও পাপিয়া সুলতানা বলেন, ‘আমাকে ফোন করা হয়। ফোন করে একটা মোবাইল নম্বর দেওয়া হয়। বলা হয়, এটা ঊর্দ্ধতন একজন কর্মকর্তার নম্বর। এই নম্বরে যেন যোগাযোগ করি। কিন্তু কণ্ঠস্বর এবং কথা শুনেই আমি ডিসি স্যারের নম্বর ক্লোন করার বিষয়টি বুঝতে পেরে লাইন কেটে দেই। নইলে আমার নম্বরও ক্লোন হওয়ার ঝুঁকি ছিল।’
জেলা প্রশাসক আবদুল জলিল জানান, রাজশাহীর তিন ইউএনও এ ধরনের ফোন পাওয়ার বিষয়টি তাকে জানিয়েছেন। তবে কেউ প্রতারিত হননি। অন্য কেউ প্রতারিত হয়েছেন এমন খবরও পাওয়া যায়নি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রাজশাহীর পুলিশ সুপারকে (এসপি) জানিয়েছেন। পুলিশ প্রতারককে খুঁজে বের করবে।

রাজশাহীর এসপি এবিএম মাসুদ হোসেন জানান, জেলা প্রশাসক তাকে বিষয়টি জানানোর পর থেকেই এই প্রতারক চক্রটিকে ধরতে অভিযান শুরু করেছে। দ্রæত সময়ের মধ্যেই এই চক্রটি ধরতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন এসপি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa