ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে ৫৭ ধারার মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২   ২৪৩ বার পঠিত
রাজশাহীতে ৫৭ ধারার মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় এক ব্যক্তিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রেজাউন নবী মঞ্জু নামের এক ব্যক্তি জয়পুরহাটে মামলাটি করেছিলেন। তিনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) একজন উপ-সহকারী প্রকৌশলী।

সোমবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচার মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মাহাবুবুল আলম ওরফে মিলন মাহবুব। জয়পুরহাট সদর উপজেলার প্রফেসরপাড়া এলাকার বাসিন্দা তিনি।

সাতবছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও একমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে তাঁকে।

মামলার বাদী রেজাউন নবীর বাড়ি জয়পুরহাট সদরের জামিয়ার বাগান এলাকায়। ২০১৭ সালের ৮ মার্চ জয়পুরহাট থানায় মাহাবুবুলের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন তিনি।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি আসামি মাহাবুবুল তাঁর ফেসবুক আইডিতে রেজাউন নবীকে নিয়ে একটি পোস্ট দেন। এতে তাঁর সম্পর্কে আপত্তিকর কথাবার্তা লেখা হয়।

এর পরিপ্রেক্ষিতে রেজাউন নবী থানায় মামলা করেন। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa