ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২   ৩১৫ বার পঠিত
রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

রাজশাহীতে গত চার দিনের তুলনায় কমেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে- বুধবার থেকে আরো তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতও।

জানা গেছে, মঙ্গলবার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি । গতকাল সোমবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এছাড়া সন্ধ্যা ৬টায় ছিল ৮৪ শতাংশ। এদনি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (২ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি । তার আগের দিন শনিবার (১ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা একই থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে একদিনের ব্যবধানে ১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক কেএসএম গাউসউজ্জামান জানান, প্রতিদিনই কমছে তাপমাত্রা। বাতাস রয়েছে সঙ্গে তাপমাত্রাও কমেছে। এই সপ্তায় শেষ দিকে আরো তাপমাত্রা কমবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa