ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে বাবাকে গলাকেটে হত্যা, অভিযুক্ত ছেলে গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   ৩২১ বার পঠিত
রাজশাহীতে বাবাকে গলাকেটে হত্যা, অভিযুক্ত ছেলে গ্রেফতার

রাজশাহীতে দ্বিতীয় বিয়ে করতে চাওয়া বাবাকে গলাকেটে হত্যা

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো :

রাজশাহীতে দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় ঘুমন্ত বাবাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ছেলে তার বাবাকে হত্যার পর টয়লেটের সেফটিক ট্যাঙ্কিতে লাশ পুঁতে রাখে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকা। (২০ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে পুলিশ নিহত বাবার লাশ উদ্ধার করে। তার নাম সাজ্জাদ হোসেন (৬৫)। তার সন্তান স্বপন (৩২) গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গলাকেটে হত্যা করে বাবা সাজ্জাদকে।

রাজশাহী নগরীর দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানান, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার আরেক ছেলে আব্দুল হাদী থানায় একটি জিডি করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ ছেলে স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর স্বপন স্বীকারোক্তি দেয়, তিনি তার বাবা সাজ্জাদকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে পরে গলাকেটে হত্যা করেন। হত্যার পর বাবা সাজ্জাদ হোসেনের লাশ বাড়ি টয়লেটের সেফটিক ট্যাঙ্কিতে ভরে রাখা হয়।

স্বপন আরো অস্বীকার করেন,  এক বছর আগে তার মা মারা গেছেন। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করার কথা বলছিলেন বাসায়। দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে। এই ধারণা থেকে স্বপন তার বাবার সাজ্জাদ কে হত্যা করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa