ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে জেঁকে বসেছে শীত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   ২৮৮ বার পঠিত
রাজশাহীতে জেঁকে বসেছে শীত

তাপমাত্রা বাড়লেও উত্তরের এই অঞ্চলে কাটেনি শীতের তীব্রতা। বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গতকাল রোববার (২৩ জানুয়ারি) থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে পড়ছে ঘন কুয়াশা। এ কারণেই একেবারে জেঁকে বসেছে শীত। সকাল ৮টায় দৃষ্টিসীমা এলাকা ভেদে নেমে এসেছে ২০০ মিটারে। সকাল থেকেই রাস্তায় লাইট জ্বেলে যানবাহন চলাচল করছে। ঘন কুয়াশার সঙ্গে বাইছে উত্তরের ঠান্ডা বাতাস। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না লোকজন।

রাজশাহী আবহাওয়া দফতরের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, সকাল ৬টার দিকে রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছিল ৮০০ মিটারে। পরে আরও কিছুটা কমেছে। সকাল ৮টার দিকে এলাকা ভেদে দৃষ্টিসীমা নেমেছে ২০০ থেকে ৩০০ মিটারে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রাজশাহীতে। কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে সূর্য। সেই সঙ্গে বাতাস থাকায় শীতের এত তীব্রতা।

এর আগে রোববার (২৩ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কর হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২০ জানুয়ারি রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa