ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ জানুয়ারি ২০২২   ২৮৭ বার পঠিত
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো নেয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। (২২ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ১০ টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান পরীক্ষা গুলো দ্রুত নেয়ার দাবি জানান। এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শ্লোগান দেন তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সুমাইয়া জানায়, স্বাস্থবিধি মেনে আমরা পরীক্ষাগুলো দিতে চাই। এর আগে করোনার কারনে দুই বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমরা চাইনা জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে আর এইভাবে হয়রানি করুক। যেভাবে রুটিন করা হয়েছিল সেই অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর একজন শিক্ষার্থী মাসুদ জানায়, আমাদের দাবি একটাই স্বাস্থবিধি মেনে আমাদের চলমান পরীক্ষাগুলো দিতে চাই। আমাদের আর তিনটা পরীক্ষা আছে এই সময় আমাদের পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। সবকিছু যেমন খোলা আছে সুতরাং আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক। আমরা আর এইভাবে বাবা মায়ের বোঝা হয়ে থাকতে চাইনা।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa