ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে করোনা সংক্রমণ ভয়াবহ, শনাক্তের হার ৪৪.১৯%

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ২৮৮ বার পঠিত
রাজশাহীতে করোনা সংক্রমণ ভয়াবহ, শনাক্তের হার ৪৪.১৯%

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর তথ্য নেই। তবে করোনা সংক্রমণে উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে রোববার (২৩ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ওই রোগী মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে আইসিইউতে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯ টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৩ জন। বর্তমানে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের একজন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩০ জন। হাসপাতলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন রোগী।

এদিকে গত শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯১ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। করোনা ধরা পড়েছে ৩৯ জনের। একই দিনে রামেক ল্যাবে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা ধরা পড়েছে। এই দিন করোনা শনাক্তের হার রাজশাহীতে ৪৪ দশমিক ১৯ এবং নাটোরে ৫ দশমিক ৮৮ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa