ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে করোনায় একদিনেই ১০ মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ মে ২০২১   ৩৫৮ বার পঠিত
রাজশাহীতে করোনায় একদিনেই ১০ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা: সাইফুল ফেরদৌস।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় যে ১০ জন মারা গেছে তাদের মধ্যে চারজনের করোনা পজেটিভ। বাকি ছয়জন করোনা পরীক্ষার আগে মারা যান। এদের মধ্যে আইসিইউতে চারজন, ১৬ নং করোনা ওয়ার্ডে তিনজন, ২৯ নং করোনা ওয়ার্ডে একজন ও ২২ নং করোনা ওয়ার্ডে দুইজন মারা গেছেন।

নিহতদের মধ্যে রাজশাহী জেলার সাতজন। এর মধ্যে দুর্গাপুর, বাঘা ও গোদাগাড়ী উপজেলার একজন করে চারজন এবং নগরীর তিনজন। অপর তিনজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, পানবা ও নওগাঁর একজন করে।

ডা: সাইফুল ফেরদৌস সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিউতে ১৫৮ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে ১৩ জন।

উপ-পরিচালক বলেন, ঈদের পর থেকে প্রতিদিন করোনা আক্রান্ত রোগি বাড়ছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের জায়গা দেওয়া যাচ্ছে না। করোনা রোগিদের বেশীর ভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa