ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ২

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৭৭ বার পঠিত
রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ২

রাজধানীর খিলক্ষেত থানাধীন ডুমনিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ডুমনি কালিমন্দির আহবপাড়ায় ৩০০ ফিট সড়কে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতদের নাম নাজমুল ও শাহীন ওরফে মোটা শাহীন। পুলিশের দাবি, তারা ছিনতাইকারী দলের সদস্য। ঘটনাস্থল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

 

 

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমানের ভাষ্যমতে, নিহত দুজনই ছিনতাইসহ চারটি খুনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাদেরকে ধরতে অভিযানে নামে হাতিরঝিল থানা পুলিশ। খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়ক এলাকায় যাবার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি বর্ষণ করেন তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুজনই গুলিবিদ্ধ হন। তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মাসুদুর রহমান বলেন, নিহতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি, খিলক্ষেত থানায় দুটি এবং ভাটারা থানায় একটি মামলা তদন্তাধীন। লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa