ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

যশোরে বিজিবি’র হাতে গ্রেফতার এক, ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান জব্দ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   ৩৬১ বার পঠিত
যশোরে বিজিবি’র হাতে গ্রেফতার এক, ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান জব্দ

যশোরে ৬০০ বোতল ফেনসিডিলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে ৪৯ বিজিবি। এসময় কাভার্ড ব্যানের সহকারীকে আটক করেছে বিজিবি। গ্রেফতার মেহেদী হাসান যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের নতুন হাটবাজার থেকে কাভার্ড ভ্যান (যার নম্বর ঢাকা মেট্র- ট ২২-০২০২) আটক করা হয়। পরে কাভার্ড ভ্যানে তল্লাসী করে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় মেহেদী হাসানকে।

তিনি জানান, কাভার্ড ভ্যানের চালকের ছিটের নিচে বিশেষভাবে লুকায়িত ছিল ফেনসিডিলগুলো। যা গর্ড স্কডের মাধ্যমে তল্লাসী করে পাওয়া যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box