
মঙ্গলবার ২০ জানুয়ারী শহরের কোর্ট রোডস্থ মেন্টরস মৌলভীবাজার এর আয়োজনে পিঠা উৎসব ও কনসার্ট মেন্টরস মৌলভীবাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব ও কনসার্ট উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোবারক খান,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মেন্টরস মৌলভীবাজার এর সেন্টার হেড শাহনেওয়াজ চৌধুরী সুমন। প্রধান অতিথি মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর তার বক্তব্যে মেন্টরস মৌলভীবাজার এর এ উদ্যোগের প্রশংসা করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবী জানান। অনুষ্ঠানে মেন্টরস মৌলভীবাজার এর প্রাক্তন ও বর্তমান প্রচুর ছাত্রছাত্রী অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান ,পিন্টু দেবনাথ, মোনায়েম খান,মহসীন আহমদ প্রমুখ। কনসার্ট শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
