ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মুজিব শতবর্ষে বিরামপুর পুলিশ প্রশাসনের একশত পথসভা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৭৭ বার পঠিত
মুজিব শতবর্ষে বিরামপুর পুলিশ প্রশাসনের একশত পথসভা

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি হিসেবে “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে উপজেলায় একশত পথসভা করার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ শুরু করেছেন দিনাজপুরের বিরামপুর পুলিশ প্রশাসন।

রবিবার ( ৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টায় বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে কর্মসূচির প্রথমদিনের পথসভা করেন। উপজেলার হাবিবপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ পথসভা শুরু হয়ে রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে শেষ হয়। পুলিশ প্রশাসন দিনব্যাপি এ পথসভায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্যের নেতিবাচক প্রভাব উল্লেখ করে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।

 

 

 

 

সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার বলেন, বিরামপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে ‘‘মুজিব শতবর্ষ’’কে সামনে রেখে আগামী ১৭ মার্চের মধ্যে বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, এতিমখানা, ট্রাফিকমোড়সহ অনেক গুরুত্বপূণ স্থানে ১শতটি পথসভা করা হবে।’

এ পথসভায় অন্যান্যের মধ্যে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুলতান মাহমুদ, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ, বিরামপুর প্রেসক্লাবের সহ.সভাপতি জালাল উদ্দীন রুমী, প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa