ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মুখোশধারী দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে আ’লীগ নেতাকে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০   ২৭১ বার পঠিত
মুখোশধারী দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে আ’লীগ নেতাকে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে দিদার হোসেন সৌরভ (৩৬) নামে এক যুবককে এলোপাথাড়ি পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় মুখোশধারীদের হামলায় বাহার মিয়া ও মো. হোসেন নামের আরও দুইজন আহত হয়েছেন।

 

 

শনিবার রাতে এই ঘটনা ঘটে। পরে রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দিদার হোসেন সৌরভ ৬নং ওয়ার্ড চরবালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।স্থানীয়দের বরাত দিয়ে চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, নিহত দিদার হোসেন সৌরভের নিজস্ব মাটি কাটার মেশিন ছিলো।

তার মধ্যে একটি মেশিনের চালক ছিলেন স্থানীয় চরআমজাদ গ্রামের বাহার মিয়া। শনিবার রাতে মেশিনের ভাড়ার হিসেব করতে বাহারের বাড়িতে যান সৌরভ। কিছুক্ষণ পর ১০/১২ জন মুখোশধারী বাহারের বাড়িতে হামলা চালায়।

 

 

এসময় তারা ঘরে থাকা সৌরভ, বাহার ও হোসেনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে মুখোশধারীরা সৌরভকে টেনে-হিঁচড়ে ঘর থেকে উঠানে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, খবর চরবালুয়া ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

 

 

দুপুরে নিহতের লাশ কোম্পানীগঞ্জ থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa