ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ভোলায় বাসচাপায় নিহত ২: আহত ৪

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   ৩৩৯ বার পঠিত
ভোলায় বাসচাপায় নিহত ২: আহত ৪

ভোলা সদর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাছারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন- মাজহারুল ইসলাম জসিম (৪৫) সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এদিকে এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসটি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোলা বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী ডাইরেক্ট বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। বাসটি ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের ইলিশা ব্যারিস্টারের কাছারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিমসহ (৪৫) দুজন নিহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে দুর্ঘটনাকবলিত বাসসহ মোট তিনটি বাস ভাঙচুর করেন। এ সময় দুর্ঘটনাকবলিত বাসে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেন জানান, দুর্ঘটনায় দুজন পুরুষ নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa