
নাটোরে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহ:বার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আব্দুস সোবহান হারেজ সভাপতি পদে ও নজরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। জোনাইল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সম্মেলনের আহ্বায়ক আবদুস সোবহান হারেজের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে নাটোর জেলা আওয়মীলীগের সহ সভাপতি এ্যাড. শাহজান কবির, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর আওয়ামীলিগের সভাপতি কে এম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মাজেদুল বারী নয়ন, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, নাটোর জেলা পরিষদের সদস্যা মৌটুসি আক্তার মুক্তা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বক্তব্য রাখেন।
পরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি মহাদয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।