ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীর দুই এমপি এনামুল ও আয়েন উদ্দিন করোনা আক্রান্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২   ২৬২ বার পঠিত
রাজশাহীর দুই এমপি এনামুল ও আয়েন উদ্দিন করোনা আক্রান্ত

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক এবং রাজশাহী (পবা-মোহনপুর) ৩ আসনের এমপি আয়েন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় করোনা পজিটিভ হওয়ার বিষয়টি এমপি এনামুল হক নিশ্চিত করেন। দুদিন আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি এনামুল হক। এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি। এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন এমপি এনামুল হক। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর তিনি করোনা আক্রান্ত হন।

এমপি এনামুল হক বলেন, ‘সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শুক্রবার (১৪ জানুয়ারি) নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঘাড় ব্যথা ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা বা উপসর্গ নেই। শারীরিকভাবে বেশ ভালো আছি।

এদিকে রাজশাহী (পবা-মোহনপুর) ৩ আসনের এমপি আয়েন উদ্দিনও করোনা আক্রান্ত হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকালে তার করোনা পজেটিভ হয়েছে বলে ফোন পান। পরে তিনি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এমপি আয়েন উদ্দিন বলেন, ‘‘সংসদ অধিবেশনে যোগ দিতে সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। শনিবার আমিও করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। রোববার সকালে ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়ে জানানো হয় আমার করোনা পজেটিভ এসেছে।

দ্রুত সুস্থ্যতার জন্য সকলের দোয়া চেয়ে এমপি আয়েন বলেন, ‘‘কয়েকদিন ধরে আমি সামান্য জ্বর ও সর্দি-কাশি অনুভব করছিলাম। এ ছাড়া আর কোন সমস্য নেই। আমি সুস্থ্য আছি এবং ন্যাম ভবনে থেকে চিকিৎসা নিচ্ছি।’’ সংসদ সদস্য আয়েন উদ্দিন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি করোনার দুই ডোজ টিকা নিয়েছে। এর আগে তিনি একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa